২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, যানবাহন ভাংচুর

রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় সোমবার সন্ধ্যায় দ্রুতগামী একটি মিনিবাসের চাপায় দেলোয়ার হোসেন টুটুল (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 11:32 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নিহত টুটুল একটি তৈরী পোশাক কারখানার শ্রমিক ছিল। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কমপক্ষে ১০ টি যানবাহন ভাংচুর করে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌধুরী পাড়া ডিআইটি সড়ক পার হওযার সময় টুটুলকে দ্রুতগামী একটি মিনিবাস চাপা দেয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। খবর পেয়ে রমনা ও খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মাহেরা খানম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় নিহতের পক্ষে এক ব্যক্তি এবং ভাংচুরের ঘটনায় বাস মালিক শাহাদত হোসেন বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করছেন।