বগুড়ায় জেএমবি সদস্য গ্রেপ্তার
আদমদীঘি থানার সান্তাহার এলাকা থেকে পুলিশ শনিবার সকালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আব্দুল হককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি নওগাঁর আত্রাই থানায়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সান্তাহারের আবাসিক হোটেল ঢাকা বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, “জেএমবি সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই গ্রেপ্তার হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিল।”
