২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় অতিরিক্ত সচিব ও চার যুগ্মসচিব পদে রদবদল

ছয়জন অতিরিক্ত সচিব ও চার যুগ্মসচিব পদ মর্যাদার কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:26 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাসান মোহাম্মদ রেজাউল কবিরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ওএসডি থাকা অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাককে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনরে (বিএডিসি) চেয়ারম্যান এবং আরেক ওএসডি অতিরিক্ত সচিব জিয়াউল ইসলামকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মন্ডলকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ইকবাল মাহমুদকে সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক কাজী আক্তার হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, চার যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা পদেও রদবদল আনা হয়েছে।

বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মোহাম্মদ সাদিদকে বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্টের মহাপরিচালক, টেরিফ কমিশনের সদস্য মাসুদা বিনত--ই--কাদেরকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, শ্রম ও পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সামছুল আলমকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমুহের পরিদপ্তরের নিবন্ধক এবং ওএসডি থাকা যুগ্ম সচিব আবদুস সামাদকে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।