২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান এফ রহমানের জামিন নামঞ্জুর

শিল্পপতি সালমান এফ রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 07:13 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

জরুরি ক্ষমতা বিধিমালার ১৬/২ ধারায় গ্রেপ্তার হওয়া সালমান এফ রহমানের পক্ষে রোববার দুপুরে তার আইনজীবীরা জামিনের আবেদন জানান। কিন্তু শুনানি শেষে বিচারক মো. মমিনউল্লাহ এই আবেদন নাকচ করে দেন।

গত ৫ ফেব্র“য়ারি গ্রেপ্তারের পর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে সাইন পুকুর হোল্ডিংস লিমিটেডের মাধ্যমে সান সিটি ১ ও সান সিটি ২ এ প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগে গত ২১ মার্চ নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।