২৭ তম বিসিএস নিয়ে নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান উত্তীর্ণদের
২৭ তম বিসিএস পরীক্ষা নিয়ে বিভ্রান্তিনিরসনের আহ্বান জানিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণরা।
শনিবার তাদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ২৭ তম বিসিএস বাতিল হয়ে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। এতে প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। প্রার্থীরা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন নিয়োগের অপেক্ষায় আছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা দ্রুত শেষ করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে সেখানে।
