২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ১৫২ পিস ত্রাণের টিনসহ বিএনপি নেতা গ্রেপ্তার

র‌্যাব -- ১২ কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভাকে গ্রেপ্তার করেছে। এসময় তার বাড়ি থেকে ১৫২ পিস ত্রাণের ঢেউটিন উদ্ধার করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

র‌্যাবের এএসপি সায়েফুজ্জামান ফারুকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামে অভিযান চালানো হলে নজরুল ইসলাম শোভা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পিছনে মাটির নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো ত্রাণের ১৫২ পিস ঢেউটিন উদ্ধার করা হয়।

গর্তের মাটির ওপর গোবর দিয়ে টিনগুলো ঢেকে রাখা হয়েছিল। এছাড়া পার্শ্ববর্তী ইসমাইল হোসেনের বাড়ি থেকেও ৮ পিসটিন উদ্ধার করা হয়। তবে ইসমাইলকে পাওয়া যায়নি।

নজরুল ইসলাম শোভা জানান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, স্থানীয় সাবেক সাংসদ শাজাহান সিরাজ ১০/১১ মাস আগে গরীবদের মধ্যে বিতরণের জন্য এই ঢেউটিন বরাদ্দ দেন। কিন্তু সেগুলো বিতরণ করা হয়নি।

কালিহাতী থানার ওসি আবদুন নুর জানান, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।