২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরশেদ মিল্টনের গ্রেপ্তার হওয়া নিয়ে বিভ্রান্তি

যৌথবাহিনীর হাতে শুক্রবার দুপুরে মোরশেদ আলম মিল্টন নামে একজনের গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের একটি সূত্র নফহবংি২৪.পড়স কে নিশ্চিত করে, গ্রেপ্তার হওয়া মোরশেদ আলম মিল্টন স্যাটেলাইট চ্যানেল বৈশাখী মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান।

এর ভিত্তিতে  নফহবংি২৪.পড়স এর একবাক্যের সংক্ষিপ্ত সংবাদে কিছু সময়ের জন্য বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন --এমন খবর প্রচার করা হয়।

তবে পরে জানা যায় গ্রেপ্তার হওয়া মোরশেদ আলম মিল্টন বগুড়ার গাবতলী পৌরসভার চেয়ারম্যান। বৈশাখী মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলমকে প্রকৃতপক্ষে গ্রেপ্তার করা হয়নি।