চার দিনের রিমান্ডে কমিশনার কাইয়ুম
২১ নম্বর ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমকে বাড্ডা থানার আলাদা দুটি মামলায় চার দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত।
দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে ২৬ ফেব্র“য়ারি যৌথ বাহিনীর হাতে আটক কাইয়ুম কারাগারে রয়েছেন।
হত্যার উদ্দেশে গুলি করে চাঁদা দাবি ও হত্যা চেষ্টার আলাদা দুটি অভিযোগ করেছেন সাহেরা খাতুন এবং জাহিদুল হক সুমন।
চলতি মাসের ৫ এবং গত মাসের ২১ তারিখে বাড্ডা থানায় তারা এ দুইটি মামলা করেন। উভয় মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখিয়ে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সতের (১৭) দিনের রিমান্ডের আবেদন করেন।
রোববার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার শুনানি শেষে দুইটি মামলায় দুই দিন করে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
তবে উভয় রিমান্ড এক সঙ্গে কার্যকর হবে বলে ম্যাজিষ্ট্রেট তার আদেশে বলেন।
