ঝালকাঠি পৌর চেয়ারম্যান কারাগারে
যৌথবাহিনীর হাতে আটক ঝালকাঠি পৌর চেয়ারম্যান আব্দুল হালিম গাজীকে রোববার অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার দুপুরে আব্দুল হালিম গাজীকে যৌথবাহিনী আটক করে। এ সময় তার বাড়ি তল্লাশি করে লাইসেন্স করা একটি পিস্তল ও একটি বন্দুক উদ্ধার করা হয়।
এরপর রোববার সকাল সাড়ে ১১ টায় যৌথবাহিনী হালিমের বাড়ি থেকে উদ্ধার করে একটি লাইসেন্সবিহীন পয়েন্ট ৩২ রোর পিস্তল।
কগনিজেন্স আদালতের বিচারক মেহেদী মাসুদুজ্জামান রোববার তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
