১২ কমিশনারের অনুপস্থিতিতে বিসিসির সভা
দেশে জরুরি অবস্থা ঘোষণার পর রোববার প্রথমবারের মতো অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাধারণ সভায় ৩০টি ওয়ার্ডের ১২জন কমিশনারই অনুপস্থিত ছিলেন।
জানা গেছে, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ হিসেবে পরিচিত ছয়জন ওয়ার্ড কমিশনার জরুরি অবস্থা ঘোষণার পর থেকে আত্মগোপন করে আছেন এবং তিনজন আছেন কারাগারে। বাকি তিনজন ব্যক্তিগত কারণ দেখিয়ে সভায় যাননি।
আত্মগোপনকারী কমিশনাররা হলেন, ৬ নং ওয়ার্ড কমিশনার মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান টিপু, ১০ নং ওয়ার্ড কমিশনার জয়নাল আবেদীন, ১২ নং ওয়ার্ড কমিশনার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলহাজ্জ কে এম শহীদুল¬াহ, ১৮ নং ওয়ার্ড কমিশনার মহানগর যুবদলের যুগ্মআহবায়ক মীর জাহিদুল কবীর, মোশাররফ হোসেন বাদশা, ২৫ নং ওয়ার্ড কমিশনার মহানগর যুবদল নেতা জিয়াউদ্দিন শিকদার।
কারাগারে রয়েছেন ২নং ওয়ার্ড কমিশনার জাপা নেতা অ্যাডভোকেট কে এম মর্তুজা আবেদীন, ২৪ নং ওয়ার্ড কমিশনার মো. ফিরোজ আহম্মেদ এবং ২২ নং ওয়ার্ড কমিশনার অ্যাডভোকেট আতিকুর রহমান।
এদিকে ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে ৭ নং ওয়ার্ড কমিশনার নিগার সুলতানা হনুফা, ১১ নং ওয়ার্ড কমিশনার শফিকুল আলম গুলজার এবং তার ভাই ১৪ নং ওয়ার্ড কমিশনার নাসির সভায় অনুপস্থিত ছিলেন।
কমিশনার নিগার সুলতানা জানান, ওই সভায় কিছু বিতর্কিত বিষয় পাস করানো হবে জেনেই তিনি যাননি।
নিয়মানুযায়ী প্রতি মাসে এ সভা ডাকার বিধান থাকলেও জরুরি অবস্থা ঘোষণার পর থেকে দীর্ঘদিন বিসিসি কোন সভা হয়নি।
এ প্রসঙ্গে বরিশালের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নফহবংি২৪.পড়স --কে ফোনে বলেন, ‘টাকা অপচয় রোধ করার জন্যই নিয়মিত সাধারণ সভা ডাকা হয়নি।’ তিনি জানান, ‘কমিশনারদের নিয়ে বিশেষ সভার মাধ্যমে উন্নয়নমূলক কাজগুলোর অনুমোদন নেওয়া হয়েছে। ’
