মোসাদ্দেক আলী ফালুর গাড়ি জব্দ
বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর একটি পোর্শে হার্ডজিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৭৯৯৯) সোমবার জব্দ করেছে যৌথবাহিনী।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, যৌথবাহিনীর সদস্যরা সোমবার দুপুর দেড়টার দিকে ফালুর পুরাতন ডিওএইচএস এলাকার পাঁচ নম্বর সড়কের ৬৮ নম্বর বাড়িতে অভিযান চালায়। যৌথ বাহিনীর সদস্যরা বাড়ির নীচতলার গ্যারেজ থেকে নীল রংয়ের বিলাসবহুল ওই গাড়িটি জব্দ করে। দূর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক রাহেলা খাতুন এবং স্থানীয় সেনাক্যাম্পের মেজর সাব্বির সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।
ক্যান্টনমেন্ট থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আবু বকর সিদ্দিক নফহবংি২৪.পড়স কে জানান, জব্দ করা গাড়িটি ক্যান্টনমেন্ট থানা পুলিশের হেফাজতে রয়েছে।
