জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত জাতীয় বিশ্ববিদ্যালয়েও অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি চালু করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান, কলা, সামাজিক ও বাণিজ্যসহ সব গ্র“প ও কোর্সের ক্ষেত্রে সমন্বিত গ্রেডিং পদ্ধতি প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, øাতক (পাস) øাতক (সম্মান) ও স্বাতকোত্তর পর্যায়ের সব কোর্সের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ ও সব প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
