২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ জলদস্যু নিহত

ভোলার দৌলতখানে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মিরাজ মাঝি (৩৮) নামে এক জলদস্যু নিহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 10:46 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মিরাজের বাড়ি দৌলতখানের দক্ষিণ জয়নগর গ্রামে। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার বন্ধুক, তিন রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি এবং ২ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে।

র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় হত্যা এবং ডাকাতিসহ ছয়টি মামলা আছে।

র‌্যাব--৮ এর লিগ্যাল এ্যান্ড মিডিয়া বিভাগের উপ--পরিচালক মো. মাহবুবুল করীম নফহবংি২৪.পড়স কে বলেন, র‌্যাবের সঙ্গে ১৫/২০ মিনিট ধরে চলা বন্ধুকযুদ্ধে মিরাজ মাঝি নিহত হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।