২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল একটি হত্যা মামলায় বুধবার একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 02:52 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজী জহিরুল হক হত্যা মামলার এ রায়ে ইউসুফ আলী খাঁকে মৃত্যুদণ্ড এবং হুমায়ুন, জালাল খাঁ, মো. ইউসুফ ও শুকলাল ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ড  দেওয়া হয়। এদের মধ্যে জালাল খাঁ ও শুকলাল ঘোষ পলাতক রয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আট আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করায় ২০০৫ সালের ২১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের হাজী জহিরুল হককে বাড়িতে ঢুকে গুলি করে  হত্যা করে আসামীরা।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আহমদ কামরুল ইসলাম চৌধুরী। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মাসুদ সালাউদ্দীন ও জুলকার নাঈম।