২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাবের 'ক্রসফায়ার' এ মামুন নিহত

সাভারে র‌্যাবের ‘ক্রসফায়ার’ এ কথিত সন্ত্রাসী মামুন (৩০) নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে দুই র‌্যাব সদস্যের হত্যায় জড়িত সন্দেহে আমিন বাজার এলাকায় চিশতিয়া পেট্রল পাম্পের পেছনে অভিযান চলাকালে মামুন মারা গেছে বলে র‌্যাব দাবি করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 04:34 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

তার নামে সাভার থানায় বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।

সহিদুল ইসলামের ছেলে মামুনের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। তিনি আমিনবাজারের বড়দেশী এলাকায় থাকতেন।

সাভার থানার কর্তব্যরত কর্মকর্তা সাব ইন্সপেক্টর হেলেনা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গত শনিবার সাভারে দুই র‌্যাব সদস্যকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।