সুজন হত্যা মামলায় সব আসামী খালাস
ব্রাহ্মনবাড়িয়া--৬ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এ বি এম শাহজাহান হাওলাদার সুজন হত্যা মামলার সব আসামীকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
২০০৪ সালের ১৭ মার্চ এ হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামী কাজল জালালীকে মৃত্যুদণ্ড এবং ব্রাহ্মনবাড়িয়া বিএনপি নেতা ও লিবরা ফার্মাসিউটিক্যালের মালিক ডা. রওশন আলম, মোঃ ইব্রাহিম, জিয়াউদ্দিন বায়েস ও হুমায়ুন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। ওই আদালত এ মামলার অন্য চার আসামীকে খালাস দেয় ।
এ রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যদণ্ডাদেশের দীর্ঘ শুনানি করে হাইকোর্ট সব আসামীকে নির্দোষ ঘোষণা করে। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী ডেপুটি এটর্নি জেনারেল ওয়ালিউর রহমান খান নফহবংি২৪.পড়স কে জানান।
২০০১ সালের ৩ জুলাই ঢাকার জোনাকী সিনেমা হলের সামনে থেকে বিএনপি নেতা সুজনকে অপহরণ করার পর তাকে হত্যা করে সোহরাওয়াদী উদ্যানের দক্ষিণে তিন নেতার মাজারের কাছে ফেলে রাখা হয়। এ ঘটনায় ওই বছরের ৪ জুলাই প্রথমে অপহরণ মামলা ও পরে আসামীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।
