২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যা মামলার ৩য় সাক্ষীর জবানবন্দী গ্রহণ

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার জবানবন্দী রোববার আদালতে গ্রহণ করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল লতিফ তালুকদার এবং বাদীপক্ষের আইনজীবী শরীফ উদ্দিন খান মুকুল ও আনোয়ারুল কবির উপস্থিত ছিলেন।

আসামী পক্ষের আইনজীবী টিএম আকবরের অনুপস্থিতিতে আদালতের বিচারক শাহেদ নূরুদ্দীন আগামী মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে মামলার বাদী হাসানউজ্জামান ও দ্বিতীয় সাক্ষী সালামত হোসেন খান আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

২০০৫ সালের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে তার অফিস কক্ষে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করে।

ওইদিনই কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। গত বছরের ২৫ জুলাই মামলাটি ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

গত ২০ ফেব্র“য়ারি থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।