২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় জনতা ব্যাংকে চুরির চেষ্টা

পুরান ঢাকার আরমানিটোলায় জনতা ব্যাংক শাখায় বৃহস্পতিবার গভীর রাতে চুরির চেষ্টা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 12:10 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

চোর ব্যাংকের স্ট্রংরুম ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়।  ব্যাংকের টাকা বা কোন মালামাল খোয়া যায়নি। শাখা ব্যবস্থাপক সিরাজুল হক বাদী হয়ে এ ঘটনায় কোতয়ালি থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকালে অস্থায়ী নিরাপত্তা রক্ষী আবুল কালাম আজাদের ফোন পেয়ে ব্যাংকে এসে তিনি স্থায়ী নিরাপত্তারক্ষী মোঃ শফিউল্লাহকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, চোরেরা ব্যাংকের স্ট্রংরুম ভাঙ্গার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে। ব্যাংকের নগদ টাকা বা কোন মালামাল খোয়া যায়নি।

অস্থায়ী নিরাপত্তা রক্ষী আবুল কালাম আজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।