২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা চৌধুরী আলমের দুটি গাড়ি জব্দ

ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার এবং মহানগর বিএনপির যুগ্ম--সম্পাদক চৌধুরী আলমের দুটি বিলাসবহুল গাড়ি পুলিশ শনিবার তার বাড়ি থেকে জব্দ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 10:54 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

দূর্নীতি দমন কমিশনের নির্দেশে গাড়ি দুটি জব্দ করা হয়। চৌধুরী আলম দুর্নীতি দমন কমিশন ঘোষিত ‘শীর্ষ ৫০ দুর্নীতিবাজ’ তালিকার একজন। 

খিলগাঁও থানা পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ এবং এসআই গাজী ফজলুর রহমান সন্ধ্যায় চৌধুরী আলমের ৩১৫, খিলগাঁও এর বাড়িতে অভিযান চালিয়ে  টয়োটা প্রাডো জিপ (ঢাকা মেট্রো--ঘ--১১--৭০২৩) এবং টয়োটা করোলা (ঢাকা--মেট্রো খ ১২--২০৫০) গাড়ি দুটি জব্দ করেন।  খিলগাঁও থানায় গাড়ি দুটি রাখা আছে।

এসআই গাজী ফজলুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, টয়েটা প্রাডো জিপটির দাম আনুমানিক ৭৫ লাখ এবং টয়োটা করোলার দাম ১৯ লাখ টাকা।

খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আলী হায়দার নফহবংি২৪.পড়স কে জানান, চৌধুরী আলমের পরিবারের সদস্যরা গাড়ি দুটি কোন কাগজপত্র দেখাতে পারেননি। সেগুলো বিআরটিএতে জমা আছে বলে তারা জানিয়েছেন।