হিসাব খেলাপি ১৫ জনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার
সম্পত্তির হিসাব না দেওয়া সন্দেহভাজন ১৫ দুর্নীতিবাজের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।
এব্যাপারে স্বরাষ্ট্র সচিব আবদুল করিমকে জিজ্ঞেস করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন,“সময় বেঁধে দিয়ে বলা যাচ্ছে না কবে নাগাদ এদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
কমিশনের কর্মকর্তাদের আশংকা বাড়তি সময় পেয়ে এসব ‘দুর্নীতিবাজ’ সম্পত্তি সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারা বলছেন, হিসাব খেলাপি এসব সন্দেহভাজন দুর্নীতিবাজদের সম্পত্তি কোন সংস্থা ক্রোক করবে সে সিদ্ধান্ত নিতে দেরী করছে সরকার।
আইন সংশোধন করে এই ক্ষমতা অন্য কোন সংস্থার কাছ থেকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের হাতে দেয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে আবদুল করিম বলেন,“উপযুক্ত ফোরামে সিদ্ধান্ত নেয়ার পর এ বিষয়ে বলা যাবে,এর আগে নয়।”
দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে দুর্নীতি দমন কমিশন ৫০ জনের তালিকা তৈরী করে ৭২ ঘন্টার মধ্যে তাদের হিসাব জমা দেয়ার নির্দেশ দেয়। সে অনুযায়ী ৩৫ জন কমিশনের কাছে হিসাব জমা দিলেও ১৫ জমা দেয়নি।
কমিশনের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান আইনে কিছুটা ফাঁক থাকায় এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এবং কোন সংস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবে তা স্পষ্ট করার জন্য ২৮ ফেব্র“য়ারি কমিশন থেকে ১৫ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ বলা হয়েছে,মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে সরকার দুর্নীতিবাজদের সম্পতি ক্রোক করতে পারবে। এখানে সরকার বলতে কোনো মন্ত্রণালয় না সংস্থাকে বুঝানো হয়েছে তা স্পষ্ট নয়।
