গুয়ান্তানামোয় আর কোনো বাংলাদেশী নেই, জানালেন মোবারক
গুয়ান্তানামোয় মার্কিন কারাগারে আর কোনো বাংলাদেশী নেইÑ-জানালেন মুফতি মোবারক। যিনি আল-কায়দা নেটওয়ার্ক বা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত না থেকেও দীর্ঘ পাঁচ বছর বন্দি জীবন কাটিয়েছেন গুয়ান্তানামো বে কারাগারে।
কুখ্যাত সে কারাগারে দীর্ঘ দিনের বন্দিজীবন শেষে ২০০৬ সালে নির্দোষ প্রমাণিত হন মোবারক। গত ডিসেম্বরে একটি বিশেষ বিমানে করে তাকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানেই তাকে আটক করা হয় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে।
এরপর গত ১৮ জানুয়ারী মোবারকের মুক্তি পাবার কথা থাকলেও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আরো এক মাসের আটকাদেশের কারণে ওই তারিখে মুক্ত হতে পারেননি তিনি।
ফলে প্রায় আরো দুই মাস বন্দি জীবন কাটাতে হয়েছে তাকে। অবশেষে বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন ব্রাক্ষ্মণবাড়িয়ার সদর উপজেলার মৈন্দ গ্রামের ছেলে মুফতি মোবারক হোসেন। মুক্তি পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোবারক রাতেই ফিরেছেন মৈন্দ গ্রামের বাড়ীতে।
সেখানে তাকে একনজর দেখতে তখন ভিড় করে আশপাশের অসংখ্য লোক। কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়-স্বজন। তারা জানান, শুধু আমাদের পরিবারই নয়, মোবারককে দেখার জন্য উন্মুখ হয়ে ছিল গ্রামের সব লোক।
মুফতি মোবারক নফহবংি২৪.পড়স-কে জানান, তিনি আল-কায়েদা নেটওয়ার্কের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। কোন সন্ত্রাসী তৎপরতায়ও তিনি যুক্ত নন। অথচ সন্ত্রাসী তৎপরতায় জড়িত সন্দেহে তাকে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন আফগানিস্তানের কান্দাহারে রাখার পর তাকে পাঠিয়ে দেয়া হয় গুয়ান্তানামো বে কারাগারে।
মার্কিন বন্দিশিবির গুয়ান্তানামোর নির্যাতনের কাহিনী জানতে চাইলে নির্বাক তাকিয়ে থাকেন মোবারক। অজ্ঞাত কারণে পুরো কাহিনী বলতে নারাজ তিনি। তবে মোবারক জানান, গুয়ান্তানামো বে কারাগারে ভাল ছিলাম না। অন্যায় ভাবে আমাকে পাঁচ বছর সেখানে বন্দি জীবন কাটাতে হয়েছে। দীর্ঘ পাঁচ বছর তদন্ত শেষে তারা নিশ্চিত হয় আমি নির্দোষ। তাই তারা বিশেষ বিমানে করে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
মোবারক জানান, গুয়ান্তানামো বে কারাগারে আর কোন বাংলাদেশী নেই। তবে পাকিস্তানের কয়েকজন আটক থাকতে দেখেছি। মুফতি মুবারক আরো জানান, আমাকে বিভিন্ন কারাগারে অন্যায় ভাবে বছরের পর বছর আটক রাখা হয়েছে। আমি কারো কছে এর বিচার চাইনা। আল্লাহর কাছে বিচার দিয়েছি।
ব্রাহ্মনাবাড়িয়া সদর উপজেলার মৈন্দ মধ্যপাড়া গ্রামের হাফেজ আবুল হাসেমের ছেলে মোবারক হোসেন প্রায় আট বছর আগে ডিগ্রি আনার জন্য পাকিস্তান যায়। পাকিস্তানে আফগানিস্তানের তালিবানী যুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগে তার ঠাই হয় গুয়েন্তানামো বে কারাগারে। এর পর প্রায় আট বছর ধরে নিখোঁজ ছিলেন মোবারক। পরবর্তীতে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পরিবারের লোকজন জানতে পায় মোবারকের সন্ধান।
