২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শনিবার শুরু হচ্ছে ৪র্থ কমডেকা

কক্সবাজারে শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ স্কাউটসের চতুর্থ জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 10:28 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

‘জীব বৈচিত্র্য সংরক্ষণে স্কাউটিং’ থিম নিয়ে শুরু হওয়া বয় স্কাউটস ও রোভার স্কাউটসদের বিশাল এই ক্যাম্প উদ্বোধন করবেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এসএম জহুরুল ইসলাম। বিকাল ৪টায় সমুদ্র সৈকত এলাকায় এই ক্যাম্পের উদ্বোধন হবে।

শুক্রবার কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কবি জাহাঙ্গীর হাবিবুল¬াহ, লিডার ট্রেইনার নুর উল¬াহ মাসুদ এবং জনসংযোগ ও মার্কেটিং কমিটির সদস্য কবি আরেফিন শামসুল হক পাঁচদিন ব্যাপী ৪র্থ কমডেকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কমডেকায় সারাদেশ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও উম্মুক্ত পর্যায়ের বয় স্কাউটার ও রোভার স্কাউটাররা অংশ নেবেন। ক্যাম্পে অংশগ্রহণকারীর সংখ্যা ৪ হাজার হতে পারে।