মোহাম্মদপুরে ভূয়া মেজর ও দুই সহযোগীকে গণপিটুনি
রাজধানীর মোহাম্মদপুরে শুক্রবার সন্ধ্যায় মো. জহুরুদ্দিন (৩০) নামে এক ভুয়া মেজর ও তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়েছে জনতা। তারা রিক্সা চুরির চেষ্টা করছিল।
আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, ভুয়া মেজর জহুরুদ্দিন ও তার কয়েকজন সহযোগী সন্ধ্যার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ সড়কে রিক্সা চুরির চেষ্টা করছিল। এ সময় রিক্সা চালক চিৎকার দিলে একটি সিএনজি অটোরিক্সায় চড়ে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু আশেপাশের লোকজন তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
পরে মোহাম্মদপুর থানা পুলিশের টহল দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আব্দুল বারী নফহবংি২৪.পড়স কে জানান, এ ঘটনায় রিক্সাচালক বেলায়েত হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
