'ইউনূস' প্রতিবেদনের প্রতিবাদ ও আমাদের জবাব
“ইউনূস সচিবালয়ে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক সম্প্রচার কেন্দ্র” শিরোনামে গত ২৭ ফেব্র“য়ারি নফহবংি২৪.পড়স এ প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর।
প্রতিবাদপত্রে তিনি বলেছেন,“ডিজিটাল সম্প্রচার কেন্দ্র স্থাপনে সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যে কপিটি আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন, সেটি গ্রামীণের বন্ধু ভিডার জর্জেনসেনের তৈরি করা একটি প্রাথমিক খসড়া। নোবেল পুরস্কার ঘোষণার পরই জাপান ও সিলিকন ভ্যালিতে কর্মরত বাংলাদেশি আইটি বিশেষজ্ঞরা ডিজিটাল সম্প্রচার কেন্দ্র প্রতিষ্ঠার যে ধারণা দেন তার ধারাবাহিকতায় খসড়াটি তৈরি করা হয়।
ক্ষুদ্রঋণ, দারিদ্র দূরীকরণ এবং সামাজিক বাণিজ্য সম্পর্কে অধ্যাপক ইউনূসের চিন্তা--ভাবনার ব্যাপক প্রসার ঘটানোই হবে ডিজিটাল সম্প্রচার কেন্দ্রের কাজ। সম্প্রচার কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা বেশ কয়েক মাস আগের। কেন্দ্রটি বাস্তবায়িত হলে তার মাধ্যমে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক তৎপরতায় সহায়তার কোনো উদ্দেশ্য নেই।
জর্জেনসেন ইউনূস সচিবালয়ের কেউ নন, আমেরিকায় এ ধরনের কোনো সচিবালয় নেই। খসড়ায় আপনারা দেখবেন বলা হয়েছে “পরিকল্পিত ইউনূস সচিবালয়”। আপনারা লিখেছেন যে লামিয়া মোরশেদ বলেছেন, ডিজিটাল সম্প্রচার কেন্দ্রের সহায়তার জন্য দাতাদের কাছে প্রস্তাব করা পাঠানো হয়েছে। কিন্তু তিনি দাতাদের পরিচয় জানাতে অস্বীকার করেছেন। লেখায় বলা হয়েছে, এক সময়ে প্রকল্পটি অগ্রসর হয়েছিল এবং অচিহ্নিত দাতাদের কাছে এর জন্য সহায়তা চাওয়া হবে।
নফহবংি২৪.পড়স এর বক্তব্য
মুহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, “কেন্দ্রটি বাস্তবায়িত হলে তার মাধ্যমে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক তৎপরতায় সহায়তার কোনো উদ্দেশ্য নেই।”
আমাদের প্রতিবেদনের শুরুতেই এটি বলা হয়েছিল।
তার বিবৃতির প্রথমেই বলা হয়েছে, “ডিজিটাল সম্প্রচার কেন্দ্র স্থাপনে সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।” এ বক্তব্য অসত্য।
জেনেভাভিত্তিক “ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)” এর ‘কানেক্ট দি ওয়ার্ল্ড ইনিসিয়েটিভ” এর সমন্বয়ক ক্রিস্টোফার ক্লার্ক গত ফেব্র“য়ারিতে আনুষ্ঠানিকভাবে প্রকল্প প্রস্তাবনা (আইএফপি) আহ্বান করেন।
ই মেইলের মাধ্যমে প্রচারিত আইএফপিতে ক্লার্ক বলেছেন, “গ্রামীণের কাছ থেকে বাংলাদেশে তাদের তাদের সদরদপ্তরে একটি সম্প্রচার কেন্দ্র নির্মাণের প্রস্তাব ই মেইলটির সঙ্গে সংযুক্ত করছি। প্রস্তাবনাটি বাস্তবায়নে সহযোগিতার জন্য তারা অংশীদার খুঁজছে।”
এ কারণে মুহাম্মদ জাহাঙ্গীরের দাবি ভিত্তিহীন।
তিনি আরো বলেছন, “জর্জেনসেন ইউনূস সচিবালয়ের কেউ নন, আমেরিকায় এ ধরনের কোনো সচিবালয় নেই।”
কিন্তু ক্লার্কের ই মেইলে বলা হয়েছে, “প্রস্তাবনা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে গ্রামীণের ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে দ্বিধা করবেন না। প্রস্তাবনাগুলো সংযুক্তিতে (আইএফপি) রয়েছে।”
ক্রিস্টোফার ক্লার্কের ই মেইলে সংযুক্ত প্রকল্প প্রস্তাবনায় আছে, “তথ্য এবং পরামর্শ পাঠানোর ঠিকানা: ভিডার জর্জেনসেন, ইউনূস সেক্রেটারিয়েট, ৫০০ ওয়েস্ট কুমিংস পার্ক, সুইট ৫২০০, ওবার্ন, ম্যাসাচুসেটস ০১৮০১। অথবা জ্যাকি লিপম্যান, কমিউনিকেশন অফিসার, গ্রামীণ আমেরিকা।”
নিশ্চিভাবেই উচ্চাভিলাষী এই প্রকল্পের জন্য যোগাযোগের কেন্দ্র কেবল ভিডার জর্জেনসেন এবং জ্যাকি লিপম্যন। জর্জেনসেন ইউনূস সচিবালয়ের কেউ নন এবং আমেরিকায় তাদের কোনো অস্তিত্ব নেই-- মুহাম্মদ জাহাঙ্গীরের এমন দাবিও তাই সত্য নয়।
এছাড়া অস্তিত্বহীন কোনো সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা থাকা সম্ভব নয়। কিন্তু লামিয়া মোরশেদ নিজেকে ইউনূস সচিবালয়ের প্রধান নির্বাহী দাবি করে নফহবংি২৪.পড়স এর সঙ্গে কথা বলেছেন।
যদি সত্যিই তিনি প্রধান নির্বাহী হন তাহলে মুহাম্মদ জাহাঙ্গীরের দাবির কোনো ভিত্তি থাকে না।
নফহবংি২৪.পড়স এর প্রতিবেদনে লামিয়া মোরশেদের বক্তব্য ব্যবহার করা হয়েছে। তবে সৌজন্যবশত টেলিফোনে তার সাক্ষাৎকার রেকর্ড করা হয়নি।
