২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

নগরীতে পাহাড় কাটার অভিযোগে পুলিশ একটি রিয়েল এস্টেট কোম্পানির চার শ্রমিককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, খুলশী থানার ৮৫/সি এলাকায় একটি পাহাড় কেটে প্লট তৈরির সময় পুলিশ সানমার রিয়েল এস্টেট কোম্পানির চার শ্রমিককে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জসিম, মো. মোরশেদ, মো. কাইয়ুম ও মো. মানিক।   

খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনসহ আরও কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, অবৈধভাবে পাহাড় কেটে আবাসিক প্লট তৈরির অভিযোগে এ মামলা করা হয়।