২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনীয়ায় ঘুষখোর এএসআই আটক

ঘুষ নেওয়ার দায়ে রাঙ্গুনীয়া থানার এএসআই সুরুজ মিয়াকে বৃহস্পতিবার বিকালে আটক করেছে যৌথবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 08:47 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল রাঙ্গুনীয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে ঘুষ হিসাবে নেওয়া ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একটি মামলার বাদীর কাছ থেকে তিনি এ টাকা নিয়েছিলেন। 

থানা সূত্র জানায়, রাঙ্গুনীয়া উপজেলার ইসলামপুরের ওবায়দুল হকের ভাইয়ের মারামারি ও জমি সংক্রান্ত একটি মামলায় সুরুজ মিয়া ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।

কোর্টের পিটিশন সংক্রান্ত কাজের জন্য টাকা দাবি করে সুরুজ মিয়া মামলার বাদী ওবায়দুলকে চাপ দেন।

একপর্যায়ে বাধ্য হয়ে কিছুদিন আগে বাদী নয় হাজার টাকা দেন। বৃহস্পতিবার বাকি ছয় হাজার টাকা দেওয়ার কিছু সময় পর যৌথাবাহিনীর সদস্যরা বিকালে সুরুজকে আটক করে।  

রাঙ্গুনিয়া থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার আনিছুর রহমান নফহবংি২৪.পড়স-কে জানান, তাকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে।

তিনি জানান, সুরুজের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

যৌথবাহিনী সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন।