২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মার্চ কক্সবাজারে শুরু হচ্ছে স্কাউটসের ৪র্থ ক্যাম্প

স্কাউটিংয়ের শতবর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আগামী ৩ মার্চ কক্সবাজারে শুরু হচ্ছে ৪র্থ জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 03:34 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন বিকেল ৪ টায় পাঁচদিনব্যাপী এই ক্যাম্পের কমডেকা উদ্বোধন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন সরকারের কৃষি উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ  স্কাউটসের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদ।

‘কমডেকা’ স্কাউট ও  রোভার স্কাউটদের একটি বিশেষ সমাজ উন্নয়ন ক্যাম্প। কমডেকায় ৪ হাজার স্কাউট, রোভার ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন। ক্যাম্প চলবে ৭ মার্চ পর্যন্ত।