২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাক চাপায় ইউপি সদস্যের মৃত্যু

মহানগরীর নওদাপাড়া এলাকায় ট্রাক চাপায় মাতলুকা বেগম নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তিনি পবার হরিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য।

বুধবার সকালে রাজশাহী নতুন বাস টার্মিনালের সামনের রাস্তা পারা হওয়ার সময় নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক মাতলুকা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।