আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সাততলা বস্তি উচ্ছেদ
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার মহাখালীর সাততলা বস্তির একাংশ উচ্ছেদ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে ক্যান্সার হাসপাতালের জায়গায় তৈরি করা সাততলা বস্তির প্রায় দুইশ’ কাঁচাঘর ভেঙে দেওয়া হয়। এতে আশ্রয়হীন হয়েছেন সহস্রাধিক মানুষ।
এর আগে গত রোব ও সোমবার বস্তি উচ্ছেদ করা হবে বলে পুলিশ নোটিশ দিয়ে যায়। পুলিশের উপ--কমিশনার (উত্তর, গুলশান) ওই নোটিশ পাঠান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০ ফেব্র“য়ারির এক চিঠিতে ২৭ ফেব্র“য়ারি উচ্ছেদের দিন ধার্য করা হয়।
পূনর্বাসন ছাড়া কোন বস্তি উচ্ছেদ না করার জন্য হাইকোর্টের আদেশ সত্ত্বেও এই অভিযান চালানো হয়। এর আগে বস্তির বাসিন্দাদের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সাততলা বস্তি উচ্ছেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। উচ্ছেদের নোটিশ দেওয়ার পর ১৪ ফেব্র“য়ারি বস্তিবাসীরা আবারো হাইকোর্টের শরণাপন্ন হলে আদালত আগের স্থগিতাদেশ বহাল রাখেন।
আদালতের এ সিদ্ধান্তের ব্যাপারে সোমবার পুলিশের আইজি, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপ-কমিশনার (উত্তর) এবং ঢাকার পুলিশ কমিশনারকে উকিল নোটিশ পাঠানো হয়েছিল। গুলশান থানায়ও উকিল নোটিশ পাঠানো হয়। কিন্তু তা গ্রহণ করা হয়নি।
সাততলা বস্তি উচ্ছেদ করা হলে উচ্ছেদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আনা হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল।
এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক নফহবংি২৪.পড়স কে বলেছেন, “ক্যান্সার গবেষণা ইন্সস্টিটিউট ও হাসপাতালের উচ্ছেদ অভিযানে সহযোগিতা করার জন্য যথাযথ আইনগত প্রক্রিয়ায় পুলিশি সহায়তা চাওয়া হয়েছিল। সেখানে কোন আইনগত বাধা ছিল কিনা, তা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের দেখার বিষয়, পুলিশের না।”
