জাপা নেতা কাজী জাফর আহমেদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কাজী জাফর আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তবে দুই মাসের মধ্যে তাকে দেশে ফিরে আসতে বলেছে আদালত।
কাজী জাফর আহমেদের পক্ষের শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান বলেন, কাজী জাফর অস্ট্রেলিয়াতে ওপেন হার্ট সার্জারি করেছিলেন। তাকে মাঝে-- মধ্যেই সেখানে চেক আপ করতে যেতে হয়। চেক আপের জন্য তিনি অস্ট্রেলিয়া যেতে চাইলে তাকে অনুমতি দেয়নি সরকার।
আবেদনটির বিরোধিতা করে সরকার পক্ষে সহকারি এটর্নি জেনারেল আবদুল জব্বার বলেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক নেতাদের বিদেশে যাওয়ার ওপর সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।
