২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল হক আমিনীর বিরুদ্ধে প্রতারণা ও বাড়ি দখলের অভিযোগে মামলা

সাবেক সাংসদ এবং ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মাওলানা ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীর লালবাগ থানায় একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 08:57 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

মৌলভী রশীদ আহম্মেদ নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণা ও জমি দখলের অভিযোগে ওই মামলাটি দায়ের করেন।

তবে ফজলুল হক আমিনী নফহবংি২৪.পড়স- এর কাছে মামলা দায়েরের অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ জানায়, লালবাগের বড় কাটরা ‘আশরাফুল--উলম’ মাদ্রাসার সাবেক কর্মকর্তা মৌলভী রশীদ আহম্মেদ বাদি হয়ে দুপুর সাড়ে ১২ টায় লালবাগ থানায় মামলাটি দায়ের করেছেন। ফজলুল হক আমিনীসহ নামে--বেনামে মোট ৫০ জনকে মামলার আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৬ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, আমিনী এবং তার ক্যাডাররা ২০০৩ সালে মামলার বাদি এবং তার পরিবারকে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদ করে। তখন থেকে আমিনী ওই বাড়িটি দখল করে আছেন।

তবে ফজলুল হক আমিনী নফহবংি২৪.পড়স কে বলেছেন, “এর আগে বিভিন্ন দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে রশীদ আহমদকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে সে এই মামলা করেছে।”

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা জানান, এসআই আতিয়ার রহমানকে মামলাটি তদন্তের ভার দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন।