রাজনৈতিক কর্মকা- সঠিক কিনা আইনই তা দেখবে:ইউনূস
জরুরি অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক কর্মকা- সঠিক হচ্ছে কিনা সে বিষয়টি আইন দেখবে বলে জানিয়েছেন তিনি।
জরুরি অবস্থার মধ্যে তার রাজনৈতিক কর্মকা- নিয়ে অনেকেই যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে ইউনূসের বক্তব্য “আমি আগেও বলেছি, বেআইনি হলে তা আইন দেখবে।”
সোমবার সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে নটায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমার পরবর্তী পদক্ষেপ দল গঠন প্রক্রিয়ায় নিয়োজিত হওয়া।” তবে এখনও কিছুই শুরু করেননি বলে তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তনে যোগ দিচ্ছেন কিনা এ ব্যাপারে ড. ইউনূস বলেন, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এ আমন্ত্রণ বহাল থাকলে আমি সমাবর্তনে যাবো।”
সমাবর্তন বক্তৃতা দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, “বক্তৃতা রাখবো এটা বলিনি। ডিগ্রি নিতে যাবো।”
‘সম্পদের সিাব দিতে আপত্তি নেই। সময় হলে দেব,’ বলে ইউনূস।
ধাবী গ্রুপের মালিক শেখ নাহিয়ানকে বাংলাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওই প্রতিবেদন নিয়ে একটা ভূল বোঝাবুঝি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উচ্চশিক্ষা মন্ত্রী শেখ নাহিয়ান। তারই আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম। তিনি আমাকে বলেন, আপনার সম্মানে আমরা গর্বিত। আপনার জন্য কি করতে পারি। আমি তখন তাকে বললাম, আমাদের দেশে উন্নত মানের কলেজ না থাকায় আপনি সেখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে পারেন। উনি বললেন, আমি রাজি। এটা করবো আমার ও আপনার নামে।”
ইউনূস আরো বলেন, “উনি ধাবী গ্রুপের কে সেটা আমার জানা ছিল না। এটাকে আমি বিনিয়োগ হিসেবে দেখিনি। এটা করলে আমাদের জন্য ভালো হবে এই ভেবে আমি তাকে বলেছি।”
