২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ শান্তিসেনা দিবস’ পালনের আহ্বান

কোয়ালিশন অব লোকাল এনজিও’স, বাংলাদেশ (সিএলএনবি) নামের একটি বেসরকারি সংন্থা  ২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ শান্তিসেনা দিবস’ হিসেবে পালনের আহবান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 06:26 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

২০০৫ সালের এই দিন আফ্রিকার কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত অবস্থায় বিদ্রোহী উপদলের হামলায় নিহত হন ৯ জন বাংলাদেশী শান্তিরক্ষী।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি নিহতদের সম্মানে দিনটিকে ‘শহীদ শান্তিসেনা দিবস’ হিসাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায়।

এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সিএলএনবি’র চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) এম মাহবুবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লে. কর্নেল (অব.) শহিদুল ইসলাম, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, সাংবাদিক আতিকুর রহমান, কমরেড নুরুল হক মেহেদী, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ এবং সাবেক বিরোধীদলীয় হুইপ লে. কর্নেল (অব.) ফরুক খান প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, বাংলাদেশী শান্তিমিশন বিদেশে স্বীকৃতি পেলেও বাংলাদেশে এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। তারা বলেন, বাংলাদেশ বীরবন্ধা জাতি নয়। ৭১’এর ২৫ শে মার্চে প্রতিরোধ যুদ্ধ থেকে প্রতিরক্ষা বাহিনী সকল জাতীয় আন্তর্জাতিক মহাদূর্যোগে বীরত্বের পরিচয় দিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর কোনো ব্যর্থতা নেই। শুধুই আছে অর্জন আর অর্জন ও সফলতা। বর্তমানে অবাধ, নিরপেক্ষ ও সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিরক্ষা বাহিনী কাজ করে চলেছে।