২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ এগিয়ে চলো শ্লোগানে ইউনূসের দলের শুরু

‘বাংলাদেশ এগিয়ে চলো’ শ্লোগান নিয়ে শুরু হলো ড. মুহাম্মদ ইঊনূসের নতুন দল নাগরিক শক্তি যাত্রা শুরু করলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, “দলের নামের ব্যাপারে আমি অনেকের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। এর মধ্য থেকে আমি দলের নাম হিসেবে ‘নাগরিক শক্তি’ নামটি প্রছন্দ করেছি। সংক্ষেপে এই দলকে আমরা শক্তি নামে পরিচিত করতে পারি।”

বৃহস্পতিবার রাত নটার  দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে  সাংবাদিকদের কাছে

ভিআইপি লাউঞ্জে সাতটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দল গঠন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। প্রক্রিয়া শুরু হলে যারা যোগ দিতে চায় তারা আসবে।

ইউনূস বলেন “আমার ধারণা দেশের মানুষ যারা অতীতের সংঘাতময় রাজনীতি থেকে সরে আসতে চাচ্ছে এই দল গঠন হলে তারা সরে আসতে পারবে।”