বগুড়ায় কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে বগুড়ার পুলিশ।
অভিযুক্ত মনোয়ার হোসেন (৪৮) একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার। বগুড়ার উপশহর এলাকায় তার বাসায় দীর্ঘদিন ধরেই কাজ করতো রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া গ্রামের এক কিশোরী। মঙ্গলবার রাতে বাসায় অন্য কেউ না থাকার সুযোগে ঘুমন্ত ওই কিশোরীর শ্লীলতাহানি করে সে। ছাড়া পেয়ে কিশোরী পাশের বাড়িতে আশ্রয় নিলে এলাকাবাসী উপশহর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ মনোয়ারকে গ্রেপ্তার করেছে আর ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
