ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ছিনতাইকারিকে গণপিটুনী
জেলার আশুগঞ্জ সদর সিনেমা হল এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জহুরুল হক জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে কাওসার (২৮), শাহীন (২০) ও সাইদুর (৩০) নামে তিন যুবক পথচারীদের কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাদের ধরে ফেলে। পরে তাদের গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, এরা তিনজনই এলাকার চিহ্নিত ছিনতাইকারি। বর্তমানে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
