বাতিলকৃত প্লটের জমা ৮ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ
সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের বাতিল করা ৮৯৭টি প্লট যারা বরাদ্দ পেয়েছিলেন তাদের জমা দেওয়া ৭ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকা ফেরত দিতে বলা হয়েছে।
পূর্ত মন্ত্রণালয়ের এক আদেশে ভবিষ্যতে প্লট বরাদ্ধ দেওয়ার সময় ডিজার্ভিং কোটা ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথাও বলা হয়েছে । এ সংক্রান্ত ফাইলে মঙ্গলবার স্বাক্ষর করেছেন পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের (জেনুইন অ্যান্ড ডিজার্ভিং ক্যাটাগরি) এই ৮৯৭টি প্ল¬টের বরাদ্দ বাতিল করে দেয়।
বিগত জোট সরকারের সময়ে তৎকালীন পূর্তমন্ত্রীর প্রভাবে এসব প্ল¬ট বরাদ্দে ব্যাপক অনিয়ম চিহ্নিত করে করে পূর্ত মন্ত্রণালয়। প্লটগুলো বাতিল করার পর সোমবার ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “উত্তরার ৮৯৭টি প্ল¬¬ট বরাদ্দের বিষয়টি স্পষ্ট ছিল না। এ কারণে বাতিল করা হয়েছে।” তিনি আরও বলেন, বাতিল হওয়া প্ল¬টের মালিকরা তাদের টাকা ফেরত পাবে। আর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে পুনর্বিবেচনা করা হতে পারে।
সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে মোট প্ল¬টের সংখ্যা ৬০০০। এর মধ্যে জেনুইন অ্যান্ড ডিজার্ভিং ক্যাটাগরিতে ৮৯৭টি প্ল¬ট বরাদ্দ দেওয়া হয়। বাতিলকৃত এই ৮৯৭টি প্ল¬টের মধ্যে পাঁচ কাঠার প্ল¬ট রয়েছে ৩২৬টি এবং তিন কাঠার ৫৭১টি।
আবেদন করার সময় তিন কাঠার প্রতিটি প্লটের জন্য জমা দেয়া হয়েছিল ৭৫ হাজার টাকা। এ হিসেবে মোট জমা হয় ৪ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা। পাঁচ কাঠার প্রতিটির জন্য জমা দেয়া হয়েছিল এক লাখ টাকা করে। এ হিসেবে মোট জমা হয় ৩ কোটি ২৬ লাখ টাকা।
