২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া কারাগারে মীর নাছির এবং মঞ্জুরুল আহসান মুন্সীর কাছে দুদকের বিজ্ঞপ্তি প্রেরণ

বগুড়া কারাগারে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর কাছে দুর্নীতি দমন কমিশনের জারি করা সম্পদের হিসাব দাখিলের বিজ্ঞপ্তি মঙ্গলবার পৌঁছে দেওয়া হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বগুড়া কারাগারের জেলার মোখলেসুর রহমান জানান, “দুদক থেকে পাঠানো বিজ্ঞপ্তিটি মঙ্গলবার ভোরে মহাপরিদর্শকের (আইজি-প্রিজন) বিশেষ বাহকের মাধ্যমে বগুড়া কারাগারে পৌছাঁনো হয়। পরে তা দুই আটক দুই নেতার কাছে পৌঁছে দেয়া হয়।”

দুদক গত রোববার রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সিবিএ নেতা মিলিয়ে মোট ৫০ জনের একটি তালিকা প্রকাশ করে। তালিকাভূক্তদের ৭২ ঘন্টার মধ্যে নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে বলা হয়। ওই তালিকায় মীর নাছির ও মঞ্জুরুল আহসান মুন্সীও আছেন।

গত ১২ ফেব্র“য়ারি গভীর রাতে সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির ও সাবেক সাংসদ মন্সীকে ঢাকা থেকে বগুড়া জেলা কারাগারে নেয়া হয়।