২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র জমা দিতে এসে অব. মেজর গ্রেপ্তার

নির্ধারিত সময়ের পর লাইসেন্স করা অস্ত্র জমা দিতে এসে আইনের ফাঁদে আটকে গেলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হরবিলাস হালদার (৫৫)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ মঙ্গলবার সকালে ওই মেজরকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী হাওলাদার জানান, অবসরপ্রাপ্ত মেজরের গ্রামের বাড়ি আগৈলঝাড়ার রামানন্দের আর্কে। তিনি কুমিল্লায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। ২০০৬ সালের ২১ সেপ্টেম্বর সেনাবাহিনীর মেজর পদ থেকে হরবিলাস অবসর গ্রহণ করেন।

সকালে এনপিবি ৩২ বোরের পিস্তলটি (লাইসেন্স নং-- ৬১৩/৯৯ বরিশাল--এ) জমা দেওয়ার জন্য মেজর হরবিলাস থানায় আসেন। কিন্তু অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করে।

ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত মেজরকে আদালতে পাঠানো হয়েছে।