২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নির্মাণ প্রতিষ্ঠান ও মাদ্রাসা থেকে ত্রাণের টিন উদ্ধার

র্যাব সদস্যরা সোমবার রাজধানীর সবুজবাগ এলাকার একটি নির্মাণ প্রতিষ্ঠান ও মগবাজারের একটি মাদ্রাসা থেকে সহস্রাধিক টিন উদ্ধার করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

র্যাব-- ৩ এর উইং কমান্ডার সুলতান হোসেন নুরানী নফহবংি২৪.পড়স কে বলেন, উদ্ধার করা টিনগুলোর কোনটিতেই কোন ধরনের সিল বা কোনো কোম্পানির মার্কা নেই। এগুলো ত্রাণের টিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “এগুলো ত্রাণের টিন কিনা আমি তা নিশ্চিত নই, তবে তাতে কোন সিল বা মার্কা না থাকায় আমার সন্দেহ হচ্ছে। আমার ধারণা, ঘষে ঘষে মার্কা উঠিয়ে ফেলা হয়েছে।” বিষয়টি পরীক্ষা-- নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, র্যাব সদস্যরা সবুজবাগের ওই নির্মাণ প্রতিষ্ঠানটি থেকে সাত শতাধিক টিন আর নয়াটোলা কামিল মাদ্রাসা থেকে আটক করে আরও ৬০০ টিন।

সূত্র আরও জানায়, ওই নির্মাণ প্রতিষ্ঠানটির মালিক বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের ছেলে। আর প্রতিষ্ঠানটি দেখভাল করে বিএনপি দলীয় একজন ওয়ার্ড কমিশনার।

র্যাব-- ৩ এর প্রধান নুরানী বলেন, মালিক বা কর্মকর্তা পর্যায়ের কাউকে পাওয়া না গেলেও প্রতিষ্ঠানে উপস্থিত কর্মচারীরা জানিয়েছে টিনগুলো শনির আখড়া থেকে আনা হয়েছে। তবে ওই টিনগুলোর মালিক সালাহউদ্দিনের ছেলেরই কিনা তা  নিশ্চিত করেননি র্যাব প্রধান।

অপরদিকে নয়াটোলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিউদ্দিনের বরাত দিয়ে নুরানী  নফহবংি২৪.পড়স কে আরও বলেন, টিনগুলো কুমিল্লা থেকে আনা হয়েছে। কিন্তু টিনের গায়ে কোন সিল বা মার্কা নেই কেন তার কোন জবাব প্রিন্সিপাল দিতে পারেননি।

র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা--নিরীক্ষার পর নিশ্চিত হতে পারলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।