২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শফি চৌধুরীকে ধরতে অভিযান চলছে

সিলেট-৩ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ সদস্য শফি আহমদ চৌধুরীকে আটক করতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় শনিবার গভীর রাতে দক্ষিণ সুরমা থানায় তার বিরুদ্ধে  মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 09:55 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শুক্রবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত শফি চৌধুরীর বাড়ি, কলেজ, মাদ্রাসা, পুকুর ও আশপাশের বাড়ি থেকে ১ হাজার ৯শ ২১ পিস ঢেউটিন, ১ বস্তা বিস্কুট ও বাড়ির পরিত্যক্ত ঘর থেকে ১২টি কম্বল উদ্ধার  করে যৌথবাহিনী।

পুলিশ তার গ্রামের বাড়ি সিলগালা করে দিয়েছে। দক্ষিণ সুরমা থানা সূত্র জানায়, ত্রাণ সামগ্রী উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি।

থানার এসআই দিলীপ বলেন, শফি চৌধুরীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।