রাজশাহীতে চোরাই মোটর সাইকেল ও ১৭২ টি জাল নোটসহ আটক ২
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৭২ টি জাল নোটসহ একজন এবং নগরীর রাজপাড়া থানায় চোরাই মোটর সাইকেলসহ আরও একজনকে আটক করেছে র্যাব।
র্যার সূত্রে জানা গেছে, পুঠিয়ার বিলকান্দ্রা গ্রামের সান্টু জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭২ টি একশ টাকার জাল নোট পাওয়া যায়। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে দীর্ঘদিন থেকে তেরখাদিয়া এলাকার সিলিন্ডা মহল্লার সোহেল রানা চোরাই মোটর সাইকেলটি চালিয়ে বেড়াচ্ছিল। রোববার দুপুরে নহরীর পুরাতন রাজপাড়া থানার পাশে ঝাউতলায় তাকে মোটর সাইকেলসহ আটক করা হয়।
রাজপাড়া থানার এসআই আবদুর রহিম জানান, সোহেল রানাকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
