২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি ছাড়া সবকটি অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত

অব্যাহত লোকসানের মুখে তিনটি ছাড়া সবকটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখবে বিমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন।

তিনি বলেন,“এখন থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উপদেষ্টা পরিষদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ সাতটি রুটে ফ্লাইট পরিচালনা করতো। লোকসানের মুখে মাস দুয়েক আগে বরিশাল ও সৈয়দপুর রুটে ফ্লাইট বন্ধ করা হয়।

শনিবার থেকে যশোর ও রাজশাহী রুটেও ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।