পাবনায় তরুণীকে শ্বাসরোধ করে হত্যা
পাবনার ফরিদপুর উপজেলার পারফরিদপুরে কবিতা (১৮) নামের এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ শনিবার সকালে কবিতার লাশ পৌর মহিলা কলেজ এলাকা থেকে উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “কবিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
তিনি আরো বলেন, “পিতা--মাতা হারা কবিতাকে বিয়ে দেওয়ার কথা বলে পারফরিদপুরের সাকেদ ও সাজেদা নিজেদের বাড়ি নিয়ে যায়। এরপর সাকেদের ভাগ্নে রিপন কবিতার সঙ্গে প্রেম ও দৈহিক সম্পর্ক গড়ে তুললে এক পর্যায়ে সে গর্ভবতী হয়। মাস দুয়েক আগে রিপনকে বিদেশে পাঠিয়ে কবিতার গর্ভের সন্তান নষ্ট করে সাকেদ দম্পত্তি।”
শনিবার কবিতার লাশ উদ্ধারের পর থেকে সাকেদ দম্পতি পলাতক।
