২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে ৩০০বস্তা ভেজাল সার আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফেরিঘাটে শনিবার দুপুরে একটি সারের গুদামে তল্লাশি চালিয়ে উপজেলা প্রশাসন ৩০০ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল নাফকো মিশ্র সার জব্দ করেছে ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া ফেরিঘাটের সৌরভ এন্টারপ্রাইজের সার গুদামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে গুদামটি বন্ধ করে দেওয়া হয়।