হাসিনাকে মেয়ের বিয়েতে দাওয়াত দিলেন মঞ্জু
মেয়ের বিয়ের দাওয়াত দিতে জাতীয় পার্টি (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার সন্ধ্যায় সুধাসদনে যান।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্ত্রী তাসমিমা হোসেন ও দুই মেয়েকে নিয়ে সুধাসদনে গিয়ে প্রায় একঘণ্টা অবস্থান করেন আনোয়ার হোসেন মঞ্জু। পরে সাংবাদিকদের তিনি জানান, আগামী ৪ মার্চ মেয়ে মানিজা হোসেনের বিয়ের দাওয়াত দিতেই তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
রাজনৈতিক কোনো বিষয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশ্নই আসে না।”
