২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শেষ

আখেরি মোনাজাতের মাধ্যমে মঙ্গলবার শেষ হয়েছে খাজাবাবা ফরিদপুরীর (কু. সে. আ.) চার দিনব্যাপী উরস শরীফ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 10:08 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিলে গত শনিবার থেকে উরস শরিফ শুরু হয়। চার দিনব্যাপী উরস শরীফের শেষ দিনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। আখেরি মোনাজাতে ব্র“নাই ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতসহ দেশ-- বিদেশের কয়েক লাখ মুরীদ ও ভক্ত অংশ নেন।