২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বন্দির মৃত্যু

চট্টগ্রাম আদালত ভবনে একটি মামলার শুনানি চলাকালে একজন হাজতি অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার দুপুর একটার দিকে আনোয়ার হোসেন (৩৫) নামের এই হাজতি চট্টগ্রাম জেলা প্রথম সহকারী দায়রা জজ শরীফ উদ্দিন আহম্মদের আদালতে শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিচারক তাকে চিকিৎসার জন্য হাজতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

পরে হাজতে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণেই তিনি মারা যান বলে আদালত সূত্রে জানা গেছে।

 একটি হত্যা প্রচেষ্টা মামলায় আনোয়ার হোসেনকে বাঁশখালীর নাপোড়া এলাকা থেকে ২০০৩ সালে গ্রেপ্তার করা হয়। এ মামলার শুনানির দিন ধার্য ছিল বুধবার।   

চট্টগ্রাম জেল সুপার বজলুর রশীদ আনোয়ার হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, নিয়ম অনুযায়ী তাকে সকালে আদালতে পাঠানো হয়। এরপর সে মারা গেছে বলে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।