২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পাবনার আতাইকুলায় বুধবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকার) আঞ্চলিক নেতা আবদুল গফুর ওরফে জামাই গফুর (৩৫) নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

র্যাব –১২ পাবনার কমান্ডার ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানায়, রাত সাড়ে ৮ টার দিকে আতাইকুলা থানার সোনাপুর মাস্টার পাড়ায় একদল চরমপন্থি গোপন বৈঠক করছিল। খবর পেয়ে তারা সেখানে গেলে চরমপন্থীরা তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে। তারাও পাল্টা গুলি ছুঁড়লে জামাই গফুর মারা যান।

র্যাব ঘটনাস্থল থেকে ১টি শাটার গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।