বরিশালে ঘুষ নেওয়ার সময় দুই কনস্টেবল আটক
ঘুষ নেওয়ার সময় বুধবার সন্ধ্যায় বরিশাল শহর থেকে দুই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটিএসবি এর ডিআই-- ওয়ান মাহবুব ঘুষ নেওয়ার সময় তাদেরকে হাতে-- নাতে গ্রেপ্তার করেন।
এরা হচ্ছেন বরিশাল পুলিশ লাইন্সের কনস্টেবল কামাল হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মাসুদুজ্জামান।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ খোরশেদ আলম জানিয়েছেন, “মামলার ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে জনৈক মাসুদের কাছ থেকে মঙ্গলবার তারা ৫ হাজার টাকা নিয়ে যায়। দাবীকৃত ১০ হাজার টাকার পুরোটা না দেওয়ায় তার নকিয়া ১১১০ মডেলের মোবাইল সেট রেখে দেয়। বাকি ৫ হাজার টাকা মাসুদের কাছ থেকে বুধবার নেওয়ার সময় মাহবুব তাদের আটক করেন।”
ওসি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর বিষয়টি আরও পরিষ্কার হবে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
